শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুরে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওহাইদিয়ার খতমে বুখারি শরিফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আগামী ১৬ জানুয়ারি শুক্রবার বেলা ২টা থেকে এই মাহফিল শুরু হবে। এতে হাদিস বিভাগের সমাপনী বর্ষ ১৪৪৭ হিজরির ৫৪তম খতমে বুখারি শরিফ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে দেশ-বিদেশের খ্যাতনামা উলামায়ে কেরাম, মাশায়েখ এবং ইসলামি স্কলারগণ অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। খতমে বুখারির পর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হবে।

মাহফিলে সর্বস্তরের মুসলিম জনসাধারণের উপস্থিতি কামনা করেছেন জামিয়া ইসলামিয়া ওহাইদিয়া, নানুপুরের পরিচালক মুহাম্মদ ছালাহ উদ্দিন।

প্রসঙ্গত, আগামী ১২ ও ১৩ নভেম্বর ২০২৬ বৃহস্পতি ও শুক্রবার জামিয়ার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সকলের প্রতি যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ