বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করে আইনি বৈধতা দিন: ড. আহমদ আবদুল কাদের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি এবং ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দিবস’ উপলক্ষে রাজধানীর বিজয়নগরে এক সমাবেশের আয়োজন করে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

তিনি বলেন, “বিগত ১৫ বছরে শেখ হাসিনা ও তার সহযোগীরা দেশে এক নিপীড়নমূলক শাসন চালিয়েছে। এই সময়ে সাধারণ মানুষ নানাভাবে অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহর কৃপায় গত বছর এই দিনে সেই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটে।” তিনি এসময় জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের মাগফিরাত কামনা করেন এবং আহতদের জন্য সুস্থতা কামনা করেন।

ড. কাদের সরকারকে আহ্বান জানান, অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা ও তা সংবিধানে সংযোজন করত