শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

মোবাইল দেখে কুরআন তিলাওয়াত: সওয়াব হবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বর্তমান সময়ে স্মার্টফোনে কুরআন তিলাওয়াতের প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। এ প্রেক্ষাপটে অনেক মুসলমানের মনে প্রশ্ন জাগে—মোবাইলের স্ক্রিনে কুরআন দেখে পড়লে কি সওয়াব পাওয়া যায়?

এ বিষয়ে ইসলামী শরিয়াহর ব্যাখ্যা তুলে ধরে বিস্তারিত ফতোয়া দিয়েছেন বিশিষ্ট আলেম ও মুহাদ্দিস আব্দুল কাইয়ুম। তিনি জানান, কুরআন মাজীদ মুদ্রিত মুসহাফ (মূল কপি) দেখে পড়া সর্বোত্তম ও অধিক সওয়াবের কাজ। কারণ মুসহাফ হাতে নেওয়া, স্পর্শ করা এবং সম্মানের সঙ্গে তিলাওয়াত করা—সবকিছুই আলাদা আলাদা ইবাদতের অন্তর্ভুক্ত।

ফতোয়ায় বলা হয়, মুদ্রিত কুরআন থেকে পড়লে আয়াতের প্রতি মনোযোগ, চিন্তা-ভাবনা (তাদাব্বুর) ও খুশু বৃদ্ধি পায়। পাশাপাশি মুসহাফ স্পর্শের ক্ষেত্রে অজু থাকা জরুরি হওয়ায় কুরআনের প্রতি সম্মান আরও সুদৃঢ় হয়, যা নিজেই সওয়াবের কারণ।