শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

পটিয়ায় নির্মিত হচ্ছে ‘বেগম খালেদা জিয়া মসজিদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং বিএনপির সাবেক নেতা মোহাম্মদ মনজুর আলমের অর্থায়নে পটিয়া উপজেলার সাত্তার পেটুয়ায় নির্মিত হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামে মসজিদ।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মসজিদের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ মোহাম্মদ ফারুক আজম।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা রাশেদুল হক। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাবেক মেয়র আলহাজ মো. মনজুর আলমের ছেলে মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ ফারুক আজম বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান চির জাগরুক রাখার জন্য পটিয়ায় বেগম খালেদা জিয়ার নামে মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাবেক মেয়র আমার পিতা আলহাজ মো. মনজুর আলম ২০১০ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন। এই মহীয়সী নারী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার নিদর্শন স্বরূপ আমাদের পরিবারের এই মহৎ উদ্যোগ। আল্লাহ রাব্বুল আলামীন বেগম খালেদা জিয়াকে বেহেস্ত নসিব করুন।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ