বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দাঁড়িপাল্লায় ভোট দিতে কোরআন ছুঁয়ে শপথ করানোর অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনীতে মহিলা জামায়াতের বিরুদ্ধে দাঁড়িপাল্লায় ভোট দিতে কোরআন ছুঁয়ে শপথ করানোর অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ক্ষোভ, উত্তেজনার পাশাপাশি তোলপাড় চলছে জেলাজুড়ে।

রোববার (১০ জানুয়ারি) বিকেল জেলার সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে পৌর জামায়াত নেতা কাশেম মিয়ার বাসায় মহিলা জামায়াতের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় তারা আশপাশের কিছু নারীকে কোরআনের ক্লাসের দাওয়াত দিয়ে ডেকে আনেন। সেখানে থাকা কয়েকজন নারী তাদের কোরআন শপথ করে দাঁড়ি পাল্লায় ভোট দিতে শপথ করানোর চেষ্টা করেন। ওই নারীরা চিৎকার করে বের হওয়ার চেষ্টা করলেও বাধা দেন জামায়াত নেতারা। এতে ক্ষুব্ধ হয়ে স্বজনদের ফোন করে উদ্ধারের আহ্বান জানান আমন্ত্রিত নারীরা। খবর পেয়ে স্থানীয় যুবদলের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে গেলে নারীরা অভিযোগ করেন, কোরআন ক্লাসের আড়ালে ভোট চাওয়া হচ্ছে এবং জান্নাত–জাহান্নামের ভয় দেখানো হচ্ছে।

খবর পেয়ে স্থানীয় যুবদল নেতা নুর আলম জিকু, এনাম, ইকবালসহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন।

এ বিষয়ে সোনাগাজী উপজেলা যুবদল সভাপতি খুরশিদ আলম ভূঁঞা বলেন, কোরআনের নামে ভোট চাচ্ছিল জামায়াত। কোরআন কারো একার সম্পত্তি না।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সেখানেই সমাধান করে এসেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ