বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘তারুণ্যনির্ভর রাজনীতিতে যুব জমিয়তকে অগ্রণী ভূমিকা রাখতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে যুবকদের সামনে সুস্থ ধারার সাহিত্য চর্চায় পাড়া-মহল্লায় পাঠাগার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের দেশের আপামর জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে, যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় অনুশাসনের আলোকে যুব সমাজকে পরিচালিত করতে হবে। উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম আদর্শবাহী সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের সহযোগী সংগঠন যুব জমিয়তের ছায়াতলে যুব সমাজকে নিয়ে আসার জন্যে এবং তাদের ঈমান আমল আকিদার হেফাজতকল্পে যুব জমিয়তের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়, আগামী দিনের কর্মতৎপরতা বৃদ্ধি এবং কার্যক্রম আরও জোরদার করার লক্ষে প্রশিক্ষিত যুবক কর্মীবাহিনী গঠন করার দীপ্ত শপথ নিতে হবে, তাহলেই আল্লাহর জমিনে আল্লাহর দীন সমুন্নত হবে। জাগতিক