বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


আসনভিত্তিক সমঝোতার দিকে এগোচ্ছে ইসলামি দলগুলো: খেলাফত মজলিস আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, জনগণ ইসলাম ও দেশপ্রেমিক শক্তির ঐক্য চায়। আগামী নির্বাচনে ইসলামি দলগুলো আসনভিত্তিক সমঝোতার দিকে এগোচ্ছে। জনগণ এর সুফল পাবে। তাই সৎ ও যোগ্য ব্যক্তিদেরকে সংসদে পাঠাতে এখন থেকে সক্রিয় হতে হবে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকে বৃহত্তর কুমিল্লা অঞ্চলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলাফত মজলিসের আমির বলেন, কর্তৃত্ব নয় সেবাপরায়ণতাই হচ্ছে ইসলামি মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বের অন্যতম গুণাবলি। জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন পূরণে এই আদর্শবাদীদের এগিয়ে আসতে হবে। আমাদেরকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। সংশ্লিষ্ট আসনে সাংগঠনিক কার্à¦