বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


যুব জমায়েত বাস্তবায়নে ইসলামী যুব আন্দোলনের প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুব জমায়েত বাস্তবায়ন উপলক্ষে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বাদ মাগরিব আই এ বি মিলনায়তনে নগর সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা নেছার উদ্দিন হুজাইফের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মো. মারুফ শেখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আগামী ২৫ জুলাই শুক্রবার বেলা ২টায় পল্টনস্থ মারকায চত্বর-এ যুব জমায়েত অনুষ্ঠিত হবে। এই যুব জমায়েতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সর্বোচ্চ যুবশক্তি প্রদর্শন করবে বলে আশাবাদী।