|| মুনীরুল ইসলাম ||
একজন মানুষ যখন রাষ্ট্রের নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করেন, তখন তিনি কেবল একটি প্রতীকে ভোট দেন না, তিনি সমর্থন জানান একটি বিশ্বাস, আদর্শ এবং প্রত্যাশায়। সেই বিশ্বাস, আদর্শ বা প্রত্যাশা যদি সময়ের পরিক্রমায় পরিবর্তিত হয়, প্রতিশ্রুতির জায়গায় ওঠে আসে প্রতারণা, উন্নয়নের জায়গায় গড়ে ওঠে দুর্নীতি ও লুটপাটের সংস্কৃতি; তাহলে কি একজন সচেতন নাগরিকের চুপচাপ বসে থাকা উচিত? নিশ্চয়ই নয়। বরং তখন তার বিবেক তাকে নাড়া দেয় নতুন করে ভাবতে, বিশ্লেষণ করতে এবং প্রয়োজনে নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে। তাই রাজনৈতিক দল পরিবর্তন করা কখনো অপরাধ নয়, এটি গণতন্ত্রের সৌন্দর্য এবং নাগরিক স্বাধীনতার স্বাভাবিক বহিঃপ্রকাশ।
কেউ কেউ রাজনীতিকে ধর্মের মতো মনে করে, যেখানে দল একবার বেছে নিলে আজীবন সেই দলের হয়েই থাকতে হবে। এই দৃষ্টিভঙ্গি ভুল ও বিপজ্জনক। কারণ, ধর্ম হলো চিরন্তন বিশ্বাস, আর রাজনীতি হলো সময়-সমাজ ও পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনশীল একটি সংগঠন মাত্র। কোনো দল এক সময় ভালো কাজ করলেও পরবর্তী সময়ে ক্ষমতার লোভে, ব্যক্তিস্বার্থে বা গোষ্ঠীগত প্রভাবে নীতিহীন হয়ে পড়তে পারে। তখন একজন ব