নিজস্ব প্রতিবেদক
ওয়াজ মাহফিল, তাফসির মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় আয়োজনে অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি না করা এবং এসব অনুষ্ঠানের অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সংগঠনটি বলেছে, ওয়াজ মাহফিল কোনো অপরাধ নয়; বরং ধর্ম পালন ও প্রচারের সাংবিধানিক অধিকারের অংশ। তাই নিরাপত্তার অজুহাতে ধর্মীয় আয়োজন বন্ধ বা আয়োজকদের হয়রানি করা যাবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনিক দায়িত্বশীলদের প্রতি এ আহ্বান à¦