সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘ইমামের ওপর হামলা ইসলামের চেতনাবিরুদ্ধ গর্হিত কাজ’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সোমবার (১৪ জুলাই) এক বিবৃতিতে বলেছেন, ইসলাম একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক জীবনব্যবস্থা। ইসলামের আইনি ব্যবস্থা পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ। ইসলামের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হলো, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা। সেখানে একজন ইমামের কোনো কথাকে কেন্দ্র করে মসজিদের মধ্যে তাকে কুপিয়ে আহত করা নিঃসন্দেহে গর্হিত কাজ। এটা ইসলামের শিক্ষা, দর্শন ও চরিত্রের সাথে সাংঘর্ষিক একটি অপরাধ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, ইসলাম সম্পর্কে আলেম ও খতিবের বা কারো কোনো শব্দচয়ন বা বাক্য বা মন্তব্য যদি কারো কাছে আপত্তিকর বলে মনে হয় তাহলে বিষয়টি সমাধান করার জন্য উলামায়ে কেরাম আছেন। ইসলাম বিশেষজ্ঞগণ আছেন। মন্তব্য বা শব্দ ইসলামের ব্যাপারে মানহানিকর হলে তার বিচার ও সুরাহা পদ্ধতি আছে। কিন্তু কোনো অবস্থাতেই নিজের বোধ-বিবেচনায় রক্ত ঝরানোর মতো কাজ করা ইসলাম সমর্থন করে না। চাঁদপুরের ঘটনা ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা জন্ম দেবে এবং নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, মহান আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সম্মান ও ভালোবাসা আমাদের ইমানের আবশ্যকীয় শর্ত। এটা আমাদের ঐক্য ও সংহতির ভিত্তি। কিন্তু কারো মুখের শব্দ প্রয়োগকে কেন্দ্র করে  আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসার নামে রক্ত ঝড়ানো নিঃসন্দেহে অপরাধ। এটা ইসলাম সমর্থন করে না। বরং এই ধরণের আচরণের মাধ্যমে ইসলাম সম্পর্কে ভীতি ছড়িয়ে পড়বে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আহত ইমাম সাহেবের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে এবং  এই ধরণের হামলা ও তার নেপথ্যে থাকা চিন্তাকে প্রত্যাখ্যান করে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ