সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

মুফতি ফয়জুল করীমকে নিয়ন্ত্রণের পরামর্শ প্রবাসী সাংবাদিকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাইকে নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন ইতালি প্রবাসী সাংবাদিক পলাশ রহমান। ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতার সাম্প্রতিক দেওয়া বিভিন্ন বক্তব্য দলটির জন্য ঝুঁকিপূর্ণ হবে বলেও মন্তব্য করেন তিনি। 

বুধবার (৯ জুন) রাতে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে পলাশ রহমান এই পরামর্শ দেন। তিনি অবশ্য বিভিন্ন সময় ইসলামী আন্দোলনের প্রশংসা এবং তাদের উদ্দেশে পরামর্শমূলক বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন। 

‘ফয়জুল করিম ইসলামী আন্দোলনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছেন!’ শিরোনামে পলাশ রহমান লিখেন-

ইসলামী আন্দোলন কেন যেন বিএনপির বিরোধিতা বেশি করে। এই প্রবণতা দলটির মধ্যে শুরু থেকেই ছিল। বিএনপি যখন বিরোধী দলে, তখনও তারা আওয়ামী লীগের তুলনায় বিএনপির সমালোচনায় শক্ত ভাষা ব্যবহার করেছেন।’

প্রবাসী এই সাংবাদিক লিখেন- ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কাছ থেকে কোনো অবৈধ সুবিধা না নিলেও, তাদের গায়ে ট্যাগ লেগে গেছে- ইসলামী আন্দোলন আওয়ামী দুঃশাসনের পরোক্ষ সহযোগী। কারণ, তারা আওয়ামী আমলেও বিরোধীদের প্রতিপক্ষ বানাতে ব্যস্ত থেকেছে।

রাজনৈতিক প্রতিপক্ষ যখন এসব বিষয় সামনে এনে তাদের ঘায়েল করার চেষ্টা করছে, তারা বুদ্ধিবৃত্তিক কথা না বলে- এলোপাতাড়ি প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তথাকথিত রাজনীতিকদের ভাষায় কথা বলছেন। সমালোচনার সভ্যতা, রাজনীতির শিষ্টাচার অতিক্রম করছেন। মনে হচ্ছে, 'তুমি অধম বলিয়া আমি অধম হইবো না কেনো' প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন।’

পলাশ রহমান লিখেন- ‘ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ ফয়জুল করীম যেভাবে বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও নিচু মানের কথা বলছেন- তা কোনো দায়িত্বশীল, নৈতিক, আদর্শিক রাজনীতি করা নেতা বলতে পারেন না। ইসলামি মূল্যবোধের সঙ্গেও সংগতিপূর্ণ নয়। ইসলামী আন্দোলনের উচিত ফয়জুল করীমকে নিয়ন্ত্রণ করা। না হলে ভবিষ্যতে তার বেপরোয়া কথাবার্তার জন্যই পুরো দলকে অনেক বড় বিপদে পড়তে হবে।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ