শরীফ মুহাম্মদ
মধ্যপ্রাচ্যে ইরান অনেকটা একা; রাষ্ট্র হিসেবে। এর দায়টা তারই বড়। প্রধান সব কয়টি সুন্নি রাষ্ট্রের সঙ্গে অনাস্থা ও চালাকির সমস্যা সে তৈরি করেছে। বেশ কয়েকটি ঘটনায় সরাসরি দমন পীড়নে অংশ নিয়েছে। এমনকি কয়েকটি রাষ্ট্রে বিপর্যয়কর ঘটনা তৈরি এবং পরবর্তীতে সরকার বসানোর ক্ষেত্রে মার্কিনিদের সাথে মিলে সুন্নি মুসলমানদের বিরুদ্ধে কাজ করেছে।
পরিস্থিতি এমন যে, রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে এবং নিরাপত্তাগতভাবে ইরানকে অন্যরা অমুসলিমদের চেয়েও বেশি ভয় পায়।
আকিদাগত জটিলতা, দূরত্ব ও ভয়াবহতার কথা না হয় এখন বাদ দিলাম। এ পরিস্থিতি কাটানোর জন্য ৭৫ ভাগ চেষ্টার দায় তার ওপর পড়ে।
আস্থার সম্পর্ক হওয়া দরকার, বোঝাপড়া ভালো থাকা দরকার। তা না হলে এককভাবে আক্রান্ত হওয়ার খড়গটা সবার মাথার উপরেই থাকবে।
আরেক দিকে উপ-সাগরীয় আরব দেশগুলোর বাদশাদের চাটাচাটি ও তেল মারামারির খাসলত এত খারাপ হয়েছে যে,