|| মাওলানা শরীফ মুহাম্মদ ||
যুদ্ধ এক বহুমুখী ময়দান। সমরাস্ত্রের সর্বাধুনিক সক্ষমতা, সেনাশক্তির নৈপুণ্য, বিপুল অর্থের যোগান, শক্তি ও প্রযুক্তির নিজস্ব যোগান, দুর্ধর্ষ গোয়েন্দা জাল, প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ দুর্বলতা সম্পর্কিত অবগতি, আঞ্চলিক ও বিশ্বশক্তিগুলোর ঝোঁক জানা, নিজের লিয়াজোঁ ও সাপোর্টিং ল্যান্ড প্রস্তুত থাকা, সফল কূটনৈতিক তৎপরতা, মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার সর্বোচ্চ প্রজেক্টেড ব্যবহার এবং জাতীয় ঐক্য সংহতি এ ময়দানের গুরুত্বপূর্ণ এক-একটি দিগন্ত ও উপাদান।
যুদ্ধের ময়দান মানে কিছু সেনা শক্তি আর কিছু গোলাবারুদ ও ঠুসঠাস নয়। সেই দিন সম্ভবত অনেক আগেই শেষ হয়ে গেছে। এ ময়দানের বহুমুখিতা, দক্ষতা ও সামগ্রিকতা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যুদ্ধ ছোট্ট একটি শব্দ; কিন্তু অনেক রক্ত বেদনা, জয়-পরাজয়ের দাস্তান। শব্দটা ছোট হলেও এখন এর জোগান ও আয়োজন অ
