মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নবী অবমাননা একটি অমার্জনীয় অপরাধ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

|| আব্দুল্লাহ আলমামুন আশরাফী ||

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবসভ্যতার অহংকার। তার কাছে গোটা মানবজাতি ঋণী। তিনি পৃথিবীকে একটি উন্নত,সমৃদ্ধ ও আলোকিত সমাজ উপহার দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, মানবজাতির প্রতি এত বড় অনুগ্রহশীল এই মহামানবের প্রতি একশ্রেণীর অমানুষ পাপিষ্ঠ নরাধম প্রায়ই অবমাননাকর মন্তব্য করে নিজের হীন মানসিকতার জানান দেয়।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় পবিত্র চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা চালায়। এতে করে স্বাভাবিকভাবেই রাসুলপ্রেমিক মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হয়। প্রতিবাদে ফুঁসে ওঠে তাওহিদী জনতা। ক্ষোভ আর দ্রোহের আগুন জ্বলে ওঠে প্রতিটি জনপদে। অনেক সময় সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়। ফলে বিপর্যয় আর বিশৃঙ্খলার আগুনে সমাজ পুড়ে ছারখার হয়ে যায়।