মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ক্যানসারে আক্রান্ত এনামুল হাসান ফারুকী, হেফাজত নেতৃবৃন্দ পাশে দাঁড়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি এনায়েতুল্লাহ

মাওলানা এনামুল হাসান ফারুকী। মোটামুটি সবাই তাকে চিনি, আমাদের চোখের সামনে বড় হওয়া মাওলানা এনামুল মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত। দেশে-বিদেশে চিকিৎসা নিয়েছে, কিন্তু ক্যানসার নির্মূল হয়নি। ইতোমধ্যে অনেকেই তাকে সহায়তা করেছেন নানাভাবে। তার পারিবারিক অবস্থা খুব উল্লেখ করার মতো নয়, তার পরও চিকিৎসা চলছে। সম্প্রতি চিকিৎসকরা জানিয়েছেন, মাওলানা এনামুলের চিকিৎসায় ৪৫-৫০ লাখ খরচ হতে পারে। আল্লাহ চাহেতো এর ফলে তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন।

ছোট্ট কর্মজীবনে এমানুল বেশি কিছু করতে পারেননি। এরই মাঝে কারাগারে যেতে হয়েছে, কারামুক্তির পর মামলার গ্লানি টানার পাশাপাশি সনাক্ত হয় শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার। এই অসুস্থতার কারণে উপার্জনের দিকে আর মনোযোগ দিতে পারেননি। ফুটফুটে ছোট মেয়ে আর স্ত্রীকে নিয়ে এনামুলের সংসার। চিকিৎসা করাতে গিয়ে ইতোমধ্যে কয়েক লাখ টাকা ঋণ করেছেন। এখন তার চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য নেই।

এই অবস্থায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের কাছে আমাদের আবেদন, তরুণ আলেম এনামুল হাসানের জন্য একটি সহায়তা ফান্ড গঠন করা হোক। খাদেমে বাবুনগরীকে চিকিৎসার জন্য আর্থিকভাবে সহায়তা করা হোক। হেফাজতের জন্য ত্যাগ স্বীকারকারীর জন্য উদ্যোগটা হেফাজতের তত্ত্বাবধানে নেওয়া হোক।

লেখক: অ্যাসিস্ট্যান্ট এডিটর, বার্তা২৪ ডটকম

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ