মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আন্দোলন সফল করেন হুজুররা, সুফল ভোগ করেন অন্যরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রায়হান মুহাম্মাদ ইবরাহীম

নাগরিক কোয়ালিশন করেছেন। এখানে হুজুররা কই? বক্তার কাতারে নাই; শ্রোতার কাতারেও নাই! তারা কি দেশের নাগরিক না? ভাড়াটিয়া? 

অথচ গত কয়েক দিনের আন্দোলনে ৮০% ছিল ইসলামপন্থী। ৮% পথচারী। এনসিপি, বৈষম্যবিরোধী শক্তির নানা ব্যানার, বাম ও মেয়েরা মিলে বাকি ১২%। 

একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তার রিপোর্ট এটি। তবে ইসলামপন্থীদের চিরদিনই অবহেলা করা হয়। উপদেষ্টা পরিষদে তারা নেই। একজন যাও আছেন, তাকে হিন্দু বৌদ্ধ ক্রিচিয়ান ও ইসলাম মিশ্রিত ধর্ম মন্ত্রণালয়েই আটকে রাখা হয়েছে। দেশ গঠন ও জনকল্যাণমুখী আর কোনো মন্ত্রণালয় দেওয়া হয় না। অথচ অনেক এনজিওবিদ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। 

রাজনীতিতে সুবিধা, বিভিন্ন কার্যকর চেয়ার, রাষ্ট্রদূত, মেয়র পদ, ঐক্যবদ্ধ নির্বাচনী জোটে সম্মানজনক আসন বন্টন, আন্তরিকতার সঙ্গে সনদের স্বীকৃতি কার্যকর, মিডিয়ায় ইতিবাচক উপস্থাপন ইত্যাদি সব ক্ষেত্রে বঞ্চিত করা হয়। 
জীবন দান, জেল জুলুম সহ্য, ত্যাগ সংগ্রাম ও কোরবানি ইসলামপন্থীরাই দেন, কিন্তু তাদের সাথে সবসময়ই প্রতারণা করা হয়। 

এ অবস্থার পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ। তরুণদের পাওনা বুঝে নিতে হবে কড়ায় গন্ডায়। জুলাই বিপ্লবের এটাও একটা শিক্ষা।

লেখক: মাদরাসা শিক্ষক ও লেখক

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ