মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

স্কুলগামী শিক্ষার্থীদের কুরআন শিক্ষার কার্যকর মাধ্যম হচ্ছে মসজিদভিত্তিক মক্তব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন কাচিনা এলাকায় মসজিদভিত্তিক মকতব শিক্ষাব্যবস্থাকে সুসংগঠিত, জোরদার ও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা ও ইসলাহী মজলিস অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৮ই মে) বাদ আছর থেকে বাটাজোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ সভা শুরু হয়। এতে এলাকার ইমাম, ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

মজলিসে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক নসিহত পেশ করেন— বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব ও জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা-এর মুহতামিম আল্লামা মাহফুজুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাধারণ মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে কুরআনের আলো পৌঁছে দেওয়ার অন্যতম কার্যকর মাধ্যম হচ্ছে মসজিদভিত্তিক মকতব। এই ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে মসজিদভিত্তিক শিক্ষা কাঠামোকে আরো পরিকল্পিতভাবে পরিচালনা করতে হবে এবং নতুন নতুন মকতব প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে।”

তিনি আরও বলেন, “এই কাজ শুধু ইমামদের নয়; বরং কমিটির দায়িত্বশীল, অভিভাবক এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত প্রচেষ্টায় বাস্তবায়ন সম্ভব।”

অনুষ্ঠানটি আয়োজন করেন কাচিনা এলাকার ইমাম ও ওলামায়ে কেরাম।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ