মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কে এম তাহমীদ হাসান ||

২০১৩ সালের ৫ই মে, ঢাকার ঐতিহাসিক শাপলা চত্বরে রাতের আঁধারে ঘটে এক নৃশংস ইতিহাস—ফ্যাসিবাদী, দমনপীড়নমূলক শাসনের নির্মমতা প্রত্যক্ষ করে গোটা জাতি। তখনকার স্বৈরাচারী সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত নিরীহ, ধর্মপ্রাণ ছাত্র ও জনতাকে শহীদ করে। হাজারো মানুষ চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায়, বহু আলেম-উলামা মিথ্যা মামলার শিকার হন, জেল খাটেন, রিমান্ডে অমানবিক নির্যাতনের সম্মুখীন হন। ক্বায়েদে মিল্লাত, আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-সহ বহু হেফাজতকর্মী আজও সেই রক্তাক্ত রাতের অন্যায় বিচারের ভার বইছেন।

এই বিভীষিকাময় দিনের স্মরণে আজ কোনো সময়োপযোগী কর্মসূচি কি ঘোষণা করেছে হেফাজত বা সমমনা কোনো ইসলামী সংগঠন? বরং আজ দেখা যাচ্ছে, মুখে মিষ্টি কথা বললেও অন্তরে যারা কওমি ও হেফাজতের প্রতি বিদ্বেষ পোষণ করে, তারা আমাদের রক্তের ইতিহাসকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটে নিচ্ছে।