রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

যৌথবাহিনীর অভিযান চলছে, কেএনএফকে নির্মূল করা হবেই: বিজিবি মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টকে ( কেএনএফ ) যেকোনোভাবেই হোক নির্মূল করা হবে। এ নিয়ে যৌথবাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি ) মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।

শনিবার ( ১৩ এপ্রিল ) দুপুরে রাঙ্গামাটির দুর্গম পাহাড়ের সীমান্ত চৌকি পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। এ সময় দায়িত্বরত বিজিবি সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আশরাফুজ্জামান সিদ্দিকী।

বিজিবি মহাপরিচালক বলেন, প্রত্যন্ত অঞ্চলের সৈনিকরা ভালো থাকলে ভালো থাকবে সীমান্ত। সবার আগে দেশের নিরাপত্তায় সীমান্ত রক্ষিত রাখতে হবে। এজন্য সাধারণ সৈনিকদের মনোবল বাড়াতে জোর দিতে হবে।

ঝড়, বৃষ্টি, বজ্রপাত ও অতি খরার মধ্যে যারা সার্বক্ষণিক সীমান্ত পাহারা দিচ্ছে তাদের জন্য বাহিনীর প্রধানদের এমন ঈদ আনন্দ ভাগাভাগির সফর মনোবল আরও বাড়াবে বলে আশা বিজিবি সদস্যের।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ