বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানের দক্ষিণ উপকূলে রাতভর দফায় দফায় বিস্ফোরণ খায়বার বিজয়—অন্যায়ের দুর্গে ন্যায়ের পতাকা ‘কৃত্রিমতার সময়ে নবীজি (সা.)-এর অকৃত্রিম জীবনই বড় শিক্ষা’ সংসদে নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক মেখলের মাওলানা উসমান ফয়েজীর সুস্থতায় বিশেষ দোয়ার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ১০ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ওমরাহ পালন শেষে মদিনায় বাংলাদেশি নারীর মৃত্যু শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহর ইন্তেকাল সম্পত্তি হস্তান্তর বিলের প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের

ওমরাহ পালন শেষে মদিনায় বাংলাদেশি নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরবের মদিনায় অসুস্থ হয়ে মনোয়ারা বেগম (৬২) নামে কুমিল্লার এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মনোয়ারা বেগম ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া গ্রামের মৃত হোসেন মোল্লার স্ত্রী। তার বাবার বাড়ি দেবিদ্বার উপজেলার ওয়াহেদপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সিরাজুল ইসলাম সরকারের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, ছোট ভাই জালাল সরকারের সঙ্গে সৌদি আরবে ওমরাহ পালন করতে যান মনোয়ারা বেগম। ওমরাহ সম্পন্ন করে তারা মদিনায় পৌঁছালে তার অসুস্থতা বেড়ে যায়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। পরে মদিনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবের নিয়ম অনুযায়ী মদিনাতেই মনোয়ারা বেগমের দাফন সম্পন্ন করা হবে।

তার মৃত্যুতে বাবার বাড়ি দেবিদ্বারের ওয়াহেদপুর এবং শ্বশুরবাড়ি ব্রাহ্মণপাড়ার মহালক্ষ্মীপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ