রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮


লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হবিগঞ্জের ছয় তরুণ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন হবিগঞ্জের মাধবপুর ও লাখাই উপজেলার ছয় তরুণ। একই নৌকায় থাকা সাত তরুণের মধ্যে দুদিন সাগরে ভেসে প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছেছেন মাসুম মিয়া। তবে বাকি ছয়জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজদের পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর দালালের মাধ্যমে লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন মাধবপুর ও লাখাই উপজেলার সাত তরুণ। বাতাসে ফোলানো রাবারের ওই নৌকায় প্রায় অর্ধশত যাত্রী ছিলেন। মাঝসমুদ্রে পৌঁছানোর পর নৌকাটিতে ছিদ্র দেখা দেয়। একপর্যায়ে পানি ঢুকে নৌকাটি ডুবে গেলে যাত্রীরা সাগরে পড়ে যান।

সাত তরুণের মধ্যে একমাত্র মাসুম মিয়া প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছাতে সক্ষম হন। তাঁর বাড়ি মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামে। বাকি ছয় তরুণে