সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ার ইসলাম ডেস্ক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ইলেকট্রনিক বাইক নিয়ে কাজে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি মালবাহী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে গুরুতর আহত হন জাকির। পরে তাকে জিজানের মুসলিয়া শহরে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি প্রবাসী শামীম আহমেদ।

নিহত মো. জাকির হোসেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লাহারপুর চানমারি বস্তির বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ জুলফিকার আলীর বড় ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন।

জানা গেছে, জাকির হোসেন জিজানের ওই হাসপাতালেই চাকরি করতেন। মর্মান্তিক দুর্ঘটনার পর তার লাশ বর্তমানে সেই হাসপাতালেই রাখা হয়েছে।

প্রবাসী এই বাংলাদেশির লাশ দেশে ফিরিয়ে আনা এবং দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ