সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সৌদি প্রবাসী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শাহাদাত হুসাইন, সৌদি প্রতিনিধি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে সানসিটি অডিটোরিয়ামে গত (শনিবার, ৯ মে)  রাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মোহনা টেলিভিশন সৌদি প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর সভাপতিত্বে - সংগঠনের সাধারণ সম্পাদক বাংলা টিভির স্পোর্টস রিপোর্টার ফকির আল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও এশিয়ান টিভি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি, গ্লোবাল টিভি ও আওয়ার ইসলাম প্রতিনিধি হাফেজ  শাহাদাত হুসাইন , নাগরিক টিভি  প্রতিনিধি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, বৈশাখী টিভি প্রতিনিধি ও সাংগঠনিক সম্পাদক (২)আরিফুল ইসলাম, এস এ  টিভি প্রতিনিধি ও  সহ সাংগঠনিক সম্পাদক ফকির হাকিম, ৫২ বাংলা টিভি প্রতিনিধি ও সহ সাংগঠনিক সম্পাদক ছাদেক আহমদ, রাজধানী টিভি প্রতিনিধি ও প্রচার সম্পাদক  মিজানুর রহমান ভূঁইয়া, দৈনিক স্বাধীন কাগজ প্রতিনিধি ও ক্রীড়া সম্পাদক ফখরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইমন আলী, কার্যকরী সদস্য  রফিকুল ইসলাম সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন দেশের গণতন্ত্র, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সহ সকল সেক্টরে গণমাধ্যম কর্মীদের অবদান রয়েছে। কেবল বাংলাদেশে নয়; বহির বিশ্বেও গণমাধ্যম কর্মীরা দেশের ভাবমূর্তি রক্ষার্থে কাজ করছেন । প্রত্যেক গণমাধ্যম কর্মীদের রাজনীতি ও স্বজন প্রীতির বাহিরে থেকে সত্য, স্বচ্ছ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার ক্ষেত্রে প্রত্যেক গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
 
সবশেষে দেশ ও জাতির কল্যাণে এবং যারা অসুস্থ রয়েছে তাদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ