সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

হজে গিয়ে মৃত্যুর স্বপ্ন পূরণ হলো তাঁর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম। তাঁর জীবনের স্বপ্ন ছিল হজে গিয়ে মারা যাওয়া। এবার তিনি হজের উদ্দেশে সৌদি আরবে গিয়েছিলেন। সেখানেই তার মৃত্যু হয়েছে ৬৫ বছর বয়সী এই বৃদ্ধের।

গত শুক্রবার (২৪ এপ্রিল) সৌদি আরবের মক্কায় কাবা শরিফ তাওয়াফ শেষে অসুস্থ হয়ে পড়ার পর রোববার (২৬ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল পবিত্র হজের উদ্দেশে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরব পৌঁছান সিরাজুল ইসলাম। পরদিন ২৪ এপ্রিল কাবা শরিফে তাওয়াফ সম্পন্ন করার পর সিঁড়ি দিয়ে নামার সময় তিনি পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে মক্কার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের স্বজনরা জানান, সিরাজুল ইসলাম প্রায়ই পবিত্র ভূমি মক্কায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করতেন। তাঁর মেজ মেয়ে জামাতা আবু সাহিদ বলেন, শ্বশুরের দীর্ঘদিনের ইচ্ছা ছিল আল্লাহ যেন তাঁকে হজের মধ্যেই তুলে নেন। মহান আল্লাহ তাঁর সেই শেষ ইচ্ছা কবুল করেছেন।

রোববার আসরের নামাজের পর মক্কায় জানাজা শেষে জান্নাতুল মুয়াল্লা কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ