শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শাহাদাত হুসাইন, সৌদি আরব রিয়াদ থেকে

প্রবাসীদের প্রিয় সংগঠন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম প্রতিনিধি সভার মাধ্যমে কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

১৪ এপ্রিল (মঙ্গলবার) রাতে এই কমিটি গঠন করা হয়।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বৈশাখী টিভি রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম।

২০২৫ সালে কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে আহ্বায়ক কমিটি দীর্ঘ পাঁচ মাস যাবত দায়িত্ব পালন করেছে নিষ্ঠা এবং সততার সঙ্গে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২০২৬-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।

সদস্য সচিব মাসুদ রানার সঞ্চালনায় পুনরায় নতুন নেতৃত্বে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান, সিনিয়র সহ-সভাপতি মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সহ-সভাপতি ৭১ টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি মাসুদ রানা, আওয়ার ইসলাম ও গ্লোবাল টিভি প্রতিনিধি শাহাদাত হুসাইন, সাধারণ সম্পাদক বাংলা টিভি সৌদি আরব স্পোর্টস রিপোর্টার ফকির আল আমিন, সাংগঠনিক সম্পাদক ডিবিসি রিয়াদ প্রতিনিধি এইচ এম হেমায়েত সহ বিভিন্ন পদে  কমিটিতে স্থান পেয়েছেন ৩৩ জন সংবাদকর্মী।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুন্দর একটি কমিটি গঠন করায় আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব মাসুদ রানাকে ধন্যবাদ জানান সৌদি আরব বাংলাদেশ প্রবাসীর সাংবাদিক ফোরামের সদস্যরা।

নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে নির্বাচিত কমিটির মাধ্যমে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে প্রত্যাশা করেন উপস্থিত সবাই।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ