শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

লন্ডন মহানগর খেলাফত মজলিসের বার্ষিক শূরা, নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার বার্ষিক মজলিসে শূরা সোমবার (৬ এপ্রিল) লন্ডনের ফোর্ড স্কয়ার ইভেন্ট হলে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সদ্য সাবেক সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক এবং সঞ্চালনা করেন মাওলানা জাবির আহমেদ। সভায় সংগঠনের বার্ষিক রিপোর্ট উপস্থাপন করা হয়। উপস্থিত সদস্যদের আলোচনার পর রিপোর্ট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

মজলিসে শূরায় সেশনের অবশিষ্ট সময়ের জন্য খেলাফত মজলিস লন্ডন মহানগরী শাখা পুনর্গঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন খেলাফত মজলিস ইউকে দক্ষিণ শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম মামোরখানি, সহ-সেক্রেটারি মাওলানা তাইদুল ইসলাম এবং বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল আহাদ।

মজলিসে শুরা সদস্যদের ভোটে ২০২৫-২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য সভাপতি নির্বাচিত হন মাওলানা নুফাইয়েছ আহমদ বরকতপুরী, সাধারণ সম্পাদক মাওলানা জাবির আহমেদ। এছাড়াও সহসভাপতি নির্বাচিত হন হাফিজ মাওলানা আশারফ চৌধুরী, হাফিজ মাওলানা আব্দুর রাজ্জাক, আনিসুর রহমান, হাফেজ মাওলানা মুতাসিম বিল্লাহ (Billah AbuJarah) ও মাওলানা মুজাম্মিল হক।

সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাওলানা শেখ রুম্মান আহমদ, মাওলানা দিলোয়ার হুসাইন, মাওলানা রশিদ আহমেদ, মাওলানা আব্দুল খালিক শাহেদ এবং হাফিজ মাওলানা আরশাদ হুসাইন।

বায়তুলমাল সম্পাদক মাওলানা জারির আহমেদ, সহ বায়তুলমাল সম্পাদক শেখ ফখরুল আবদিন মুর্শেদ, মাওলানা জাকারিয়া আহমদ ও তৌফিকুল ইসলাম ছাবির নির্বাচিত হন।

সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা নাজমুল হক এবং সহ-সাংগঠনিক সম্পাদক ইসফা উদ্দিন কামরুল ও মাওলানা আবুল কাশেম নির্বাচিত হন। আইন বিষয়ক সম্পাদক সলিসিটার মাওলানা সিরাজুল হক নির্বাচিত হন। প্রশিক্ষণ সম্পাদক মাহফুজুর রহমান এবং সহ-প্রশিক্ষণ সম্পাদক কাজী মাওলানা ইমদাদুল হক সাকিব, ফজলুর রহমান ও মাওলানা আব্দুল করিম আল মাদানী নির্বাচিত হন।

দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান জুনাইদ ও সহ-দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা মিনহাজ উদ্দিন মিলাদ নির্বাচিত হন। প্রচার সম্পাদক মাওলানা হাসান আহমেদ এবং সহ-প্রচার সম্পাদক মাওলানা আব্দুল মোনায়েম নির্বাচিত হন। ছাত্রকল্যাণ সম্পাদক আজমল খান ও বুলবুল আহমেদ নির্বাচিত হন। সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির আল মাদানী ও মাওলানা জামিল আহমেদ নির্বাচিত হন। উলামা বিষয়ক সম্পাদক মাওলানা জয়নাল আবদিন নির্বাচিত হন। সদস্য নির্বাচিত হয়েছেন হাফিজ আব্দুল হাসিব, মাওলানা শাহিনুল হক ও মাওলানা কামাল হুসাইন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ