সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৫৯ বাংলাদেশি জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভূমধ্যসাগরে মাল্টা উপকূলের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫৯ জন বাংলাদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মাল্টার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নৌকাটি লিবিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল। গত শুক্রবার সকালে যাত্রাপথে মাল্টার সার্চ অ্যান্ড রেসকিউ জোনে পৌঁছালে নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং একপর্যায়ে সেটি ডুবে যায়।

খবর পেয়ে মাল্টার কোস্ট গার্ড ও উদ্ধারকারী সংস্থাগুলো দ্রুত অভিযান চালিয়ে ৫৯ জন বাংলাদেশিসহ মোট ৬১ অভিবাসীকে উদ্ধার করে। তাদের মধ্যে ছয় জন হাইপোথারমিয়ায় (শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়া) ভুগছিলেন। অসুস্থ থাকায় তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

আন্তর্জাতিক অভিবাসন-বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে, শুক্রবারের এই উদ্ধার অভিযান ছিল মাল্টায় সাম্প্রতিক বছরগুলোতে অনিয়মিত অভিবাসী আগমনের প্রথম বড় ঘটনা। ২০২০ সালে দেশটিতে মোট দুই হাজার ২০০ জন অভিবাসী এসেছিলেন। কিন্তু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার কারণে অনিয়মিত অভিবাসীদের সংখ্যা কমাতে পেরেছে দেশটি। গত বছর মাল্টায় আসা আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল ২৩৮ জন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের গত সপ্তাহ পর্যন্ত মাল্টায় আসা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা মাত্র ১৮৫ জন। অথচ এ বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছেন এক লাখ ৩৬ হাজার অভিবাসনপ্রত্যাশী। তাদের মধ্যে ইতালিতে পৌঁছেছেন অন্তত ৬৪ হাজার এবং গ্রিসে পৌঁছেছেন ৪৪ হাজার।

মাল্টায় বাংলাদেশ দূতাবাস না থাকায় গ্রিসের এথেন্সের বাংলাদেশ দূতাবাস থেকে সেবা গ্রহণ করেন মাল্টা প্রবাসী বাংলাদেশিরা। এ বিষয়ে এথেন্সের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে তারা কোনো তথ্য তাদের জানা নেই।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ