আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ শুক্রবার দুপুরে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানযোগে আরব আমিরাত থেকে দেশে ফেরেন তারা। এ নিয়ে দুই দফায় আমিরাত থেকে ৪২ জন দেশে ফিরলেন।
ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের ডেপুটি ডিরেক্টর শরিফুল ইসলাম সমকালকে এ তথ্য বলেন, আগেই আমরা বিষয়টি তাদের আত্মীয়-স্বজনকে জানিয়েছিলাম। পরে তারা এসে বিমানবন্দর থেকে আরব আমিরাত থেকে ফেরাদের নিয়ে যান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় শাস্তি পাওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। তাদের মধ্যে প্রথম ধাপে গত শনিবার (৭ সেপ্টেম্বর) দেশে আসেন ১৪ জন।