জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে দেশ, জাতি ও বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের করণীয় শীর্ষক ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) রাজধানী লন্ডনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিমের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি খতীবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবীব।
মুফতি আবদুল মুনতাকিম বলেন, বর্তমানে জমিয়তে উলামায়ে ইসলাম ধর্মীয়, রাজনৈতিক, দাওয়াতি, সামাজিক, বুদ্ধিবৃত্তিক এবং সত্য ন্যায়ের বহুমুখী সংগ্রামে, বিশ্বব্যাপী অনন্য সাধারণ খেদমতের প্রেক্ষাপটে তার শত বছর পূরণের গৌরবোজ্জল অধ্যায় রচনা করেছে।
সম্মেলনে আলোচনায় অংশ à