সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

কাতারে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কে.এম.সুহেল আহমদ
কাতার 

কাতারে বাণিজ্যিক এলাকা নাজমার প্রবাসী রেস্টুরেন্টের হল রুমে কাতারস্থ  বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল নুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মহসীন চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় ও মনির হোসেনের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের কাতার শাখার সভাপতি মোঃ শরিফ হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে বিশিষ্ট ব্যবসায়ী জেরিন ট্রেডিং এন্ড কন্ট্রাক্টিং কোম্পানীর স্বত্ত্বাধিকারী মোঃ জহির হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন কাতার এয়ার ওয়েজের কর্মকর্তা মাহফুজুর রহমান ও আহসান হাবিব জাবেদ। 

প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে সংগঠনের লগো খচিত টি-শার্ট উপহার দেন কর্মকর্তারা। 

বক্তব্য রাখেন  সংগঠনের সহ-সভপতি নূরুল হুদা বাবুল, সাংগঠনিক সম্পাদক নূরুল হুদা বাবুল, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম ও আলমগীর হোসেন। 

অধ্যাপক আমিনুল হকের দোয়ার পর ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ