সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ইফতারের জুস নিয়ে বিরোধ, পাকিস্তানির ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালয়েশিয়ায় রাজধানীর অদূরে শাহ আলম শহরের ৩৬ নম্বর সেকশনে একটি কারখানার শ্রমিকদের হোস্টেলে পাকিস্তানির হাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইফতারের জুস পান করায় ওই পাকিস্তানির সঙ্গে বাংলাদেশি নাগরিকের বিরোধ দেখা দেয়।

শাহ আলম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল ইব্রাহিম জানান, মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পুলিশ ঘটনার খবর পায়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে ইফতারের সময় তার কমলার জুস পান করায় ৫১ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি ভুক্তভোগীর ওপর রেগে যান।

তদন্তে জানা গেছে, নিহত বাংলাদেশি একজন সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতেন। সন্দেহভাজন পাকিস্তানি নাগরিক একসঙ্গে ফ্যাক্টরির কন্টেইনারে তৈরি হোস্টেলে থাকতেন।

তিনি আজ এক বিবৃতিতে বলেন, ইফতারের সময় তার জুস পান করলে ভুক্তভোগী বাংলাদেশির ওপর রেগে যান অভিযুক্ত পাকিস্তানি নাগরিক। পরে তিনি রান্নাঘর থেকে ছুরি এনে একাধিকবার ভুক্তভোগীকে ছুরিকাঘাত করেন।

সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ একটি ছুরিও জব্দ করেছে, ধারণা করা হচ্ছে ছুরিটি সন্দেহভাজন ব্যক্তি ভুক্তভোগীকে আঘাত করতে ব্যবহার করেছিল।

দণ্ডবিধির ৩০২ ধারায় তদন্ত চলমান রয়েছে, যার অধীনে মৃত্যুদণ্ড বা ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ড, যদি মৃত্যুদণ্ড আরোপ করা না হয় তবে অন্তত ১২ বার বেত্রাঘাতের শাস্তি দেওয়ার হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ