সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

কাতারে সিআইপি শওকত আলী সোহাগ সংবর্ধিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাতার প্রতিনিধি: বাংলাদেশ সরকারের প্রবাসী কোটায় প্রথমবার COMMERCIAL IMPORTANT PERSON (CIP) নির্বাচিত হওয়ায় কাতার প্রবাসী তরুণ উদ্যোক্তা শওকত আলী সোহাগকে বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে গণ-সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সম্প্রতি কাতারের রাজধানী দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকায় ঘরোয়া রেস্টুরেন্টের হলরুমে তাঁরই হাতে গড়া কোম্পানী Layan Trading & Contracting General Cleaning কোম্পানির পক্ষ থেকে আয়োজন করা হয় গণ সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি, সংবর্ধিত অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানান কোম্পানীর কর্মকর্তাবৃন্দ। এছাড়াও ফুলেল শুভেচ্ছা জানান শাখাওয়াত হোসেনে ও প্রকৌশলী সেলিমের নেতৃত্বে ফেনী সমিতি, আমিনুল হক ও মোহাম্মদ হোসেনের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী নেতৃবৃন্দ, মাহবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ, নাসির চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম সমিতিরি নেতৃবৃন্দ ও সোলায়মান গণির নেতৃত্বে ঢাকা সমিতির নেতৃবৃন্দ। জাকির হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোল্লা রাজ রাজীব ও মোহাম্মদ শরীফ।