শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কাতারে ‘চাঁদপুর সমিতি’র পক্ষ থেকে সুজিত রায় নন্দীকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাতার প্রতিনিধি>>

কাতারের রাজধানীর অদূরে সেহেলিয়া সবজি মার্কেটের আল ওলামা রেস্টুরেন্টের হলরুমে চাঁদপুরের কৃতিসন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দীকে কাতারস্থ চাঁদপুর সমিতি পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবর্ধিত অতিথি হোটেলে এসে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মানিক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ তসলিম শেখ।

মোহাম্মদ মাসুদ শেখ ও ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সমিতির যুগ্ম-সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ই.এম. আকাশ।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সমিতির উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল মিয়া, মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সফিকুল কাদের, সফিকুল ইসলাম তালুকদার বাবু, প্রকৌশলী আবু রায়হান, মোল্লা মোহাম্মদ রাজীব রাজ, জাকির হোসেন বাবু প্রমুখ।

বক্তারা সংবর্ধিত অতিথিকে কাতার আগমনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা তার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন।

সংবর্ধনার জবাবে সুজিত নন্দী চাঁদপুর প্রবাসী ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রবাসীদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে তিনি দেশে গেলে তার বাড়িতে আতিথেয়তা গ্রহণের আমন্ত্রণ জানান উপস্থিত প্রবাসীদের।

পাশাপাশি তিনি আজীবন চাঁদপুরের জনগণের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ