বেলায়েত হুসাইন>>
ইসলামী শিক্ষার ক্ষেত্রে বিদেশের মাটিতে বরাবরই ভালো করে বাংলাদেশের শিক্ষার্থীরা। এবারো তাই হলো; পাকিস্তানের প্রসিদ্ধ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া বিন্নুরিয়া আলামিয়্যাহ করাচীতে এ দেশের শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানটির বড় মসজিদে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। তাতে দেখা যায়- সেখানকার শীর্ষ বিভাগগুলোতে বেশ ভালো করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা।