|| নাজমুল হুদা মজনু ||
হেলায়ফেলায় কতই নামাজ হলো কাজা
রহমান রহিম আল্লাহ তুমি দিও না সাজা।
শক্তি দাও সাহস দাও তাওবা হাজারবার
মাফ করো আমার লোকসানি কারবার।
আল্লাহ তুমি দুনিয়া আখেরাতে মহারাজা
হেলায়ফেলায় কতই নামাজ হলো কাজা।
রহমান রহিম আল্লাহ তুমি দিও না সাজা
তোমার নাম জিকিরে হৃদয় করো তাজা।
ঋণের ভারে জর্জরিত চারদিক অন্ধকার
তোমার দয়া ছাড়া আমায় কে করবে পার।
মাফ করো অধমের লোকসানি কারবার
হেলায়ফেলায় কতই নামাজ হলো কাজা।
রহমান রহিম আল্লাহ তুমি দিও না সাজা
ঋণখেলাপি নই তো আমি দুনিয়া বাজার।
জজকোর্ট হাইকোর্ট করবে না এই বিচার
আমার ফরিয়াদ শুধু আল্লাহরই দরবার।
মাফ করো আমার লোকসানি কারবার
হেলায়ফেলায় কতই নামাজ হলো কাজা।
রহমান রহিম আল্লাহ তুমি দিও না সাজা
নেই তো হিসাব টাকা রুপি কিংবা ডলার।
অপেক্ষায় তোমার কুন ফাইয়াকুন বলার
মাফ করো অধমের লোকসানি কারবার।
হেলায়ফেলায় কতই নামাজ হলো কাজা
রহমান রহিম আল্লাহ তুমি দিও না সাজা।
শক্তি দাও সাহস দাও তাওবা হাজারবার
মাফ করো আমার লোকসানি কারবার।
এসএইচ/