বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

ইফার ইসলামি বইমেলার স্টল বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রতিবারের মতো এবারও পবিত্র রবিউল আউয়ার উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আঙিনায় আয়োজন করা হবে ইসলামি বইমেলার। আগামী ৪ সেপ্টেম্বর থেকে এই মেলা শুরু হওয়ার কথা রয়েছে। বইমেলায় স্টল বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। 

জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা) ১৪৪৭ হিজরি উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী ০৪/০৯/২০২৫ খ্রি. তারিখ থেকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাসব্যাপী 'ইসলামী বইমেলা' অনুষ্ঠিত হবে। উক্ত বইমেলায় অংশগ্রহণে ইচ্ছুক পুস্তক প্রকাশক/ব্যবসায়ীগণকে আগামী ১২/০৮/২০২৫ তারিখ থেকে ২৬/০৮/২০২৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজ-পত্রসহ সিডিউল/আবেদনপত্র ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ কেন্দ্রীয় বিক্রয় শাখা হতে ১,০০০/-(এক হাজার) টাকার (অফেরতযোগ্য) বিনিময়ে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্র জমা প্রদানের শেষ তারিখ ২৭/০৮/২০২৫।

প্রসঙ্গত, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবারই রবিউল আউয়াল মাসে ইসলামি বইমেলার আয়োজন হয়ে থাকে। তবে গত বছর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মুক্ত বাংলাদেশে ইসলামি বইমেলা বেশ জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয়। সেই ধারাবাহিকতায় এবারও ইসলামি বইমেলা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ