বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

দ্বিতীয়বারের মতো চাঁটিগাও বিজয় দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিউজ ডেস্ক

চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো চাঁটিগাও বিজয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর খুলশীতে ইতিহাস ঐতিহ্য ও অগ্রজের সন্ধানে সংগঠনের কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   

আজকের চট্টগ্রামের বন্দরকেন্দ্রিক অর্থনীতি, বাণিজ্যিক গুরুত্ব ও আত্মমর্যাদাবোধ—সবকিছুর ঐতিহাসিক ভিত্তি ১৬৬৬ খ্রিস্টাব্দের সেই চাটিগাঁও বিজয়ে।

সেই ইতিহাসকে তুলে ধরতে ‌‘ইতিহাস ঐতিহ্য ও আগ্রজের সন্ধানে’ গত বছর প্রথমবারের মতো আয়োজন করেছিল চাটিগাঁও বিজয় দিবস। তারই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো এই দিবসটি পালন করে। আলোচনা সভা ও নানান কার্যক্রমের মাধ্যমে দিবসটি পালিত হয়। 

অয়োজকরা বলেন, ভুলে যাওয়া ইতিহাসকে সকলের মাঝে ছড়িয়ে দিতে ও নিজেরে শেকড়ে ইতিহাসকে  ধারন করতে আমাদের এই কার্যক্রমে সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই। 

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম ইতিহাস ও সংস্কৃতি গবেষনা কেন্দ্রের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক ও ইতিহাস গবেষক অলিউর রহমান ওলি। আরও আলোচনা করেন বিশিষ্ট আইনজীবী ও ব্যবসায়ী ব্যারিস্টার আবিদ উর রাহমান।  

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী ও ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠানে পরিচালনা ও বাস্তবতায়নে ছিলেন গবেষক ও সংস্কৃতিকর্মী ইফতিখার হোসাইন রাকিব।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ