রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৮ মাঘ ১৪৩২ ।। ১৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
স্থায়ী জায়গায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে জামিয়া রাহমানিয়া আজিজিয়া ‘অবহেলিত ঢাকা-৫ আসনের মানুষের ভাগ্যের পরিবর্তনে হাতপাখায় ভোট দিন’  ঢাকা-৯ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে জমিয়তের গণসংযোগ ও মিছিল নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা জমিয়ত নেতার সঙ্গে ধানের শীষ প্রার্থী মিল্টনের সৌজন্য সাক্ষাৎ হাতপাখায় ভোট দিলে সুশাসন প্রতিষ্ঠা হয় সেটার উদাহরণ কমলনগর: পীর সাহেব চরমোনাই ১৪ বছরের শিশু রাহাত নিখোঁজ ‘মাওলানা যুবাইর আহমদ আশরাফ ছিলেন বিরল গুণের অধিকারী একজন আলেম’  ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে জমিয়তের প্রচারণা সিলেট-৩ আসনের প্রতিটি মানুষের সেবক হতে চাই: মুসলেহ উদ্দীন রাজু

আজ রাতে অনলাইনে মাওলানা জুবাইর আহমদ আশরাফ স্মরণসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশিষ্ট আলেম লেখক, বাংলা সাহিত্যের খ্যাতিমান সাধক মাওলানা জুবাইর আহমাদ আশরাফ রহ.-এর স্মরণসভার আয়োজন করেছে অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম। 

আজ শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে আটটায় আওয়ার ইসলাম কার্যালয় থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটি আওয়ার ইসলামের ফেসবুক পেইজ থেকে দেখা যাবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালিবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আহমদ মায়মুন। সভাপতিত্ব করবেন বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। 

আলোচনা করবেন মালিবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি আবদুস সালাম, মারকাযুল উলুম মাদরাসা মান্ডা, ঢাকার মুহতামিম মাওলানা নূর বকশ, পীরজঙ্গী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবদুল আখির, 

অনলাইন নিউজপোর্টাল বার্তা২৪ ডটকমের যুগ্ম সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের প্রধান বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, শীলন বাংলাদেশের প্রেসিডেন্ট মাসউদুল কাদির, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব এবং মাওলানা জুবাইর আহমদ আশরাফের ছেলে হাফেজ মাওলানা ইরফান সামী হুজাইফা।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ