বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হবিগঞ্জ - ৪: গিয়াস উদ্দিন তাহেরীর প্রচারে বাধার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জ-৪ আসনের চুনারুঘাটে ইসলামিক ফ্রন্টের প্রার্থী ও জনপ্রিয় ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনি প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রার্থী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।

আজ রোববার বিকেলে উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দেওলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গিয়াস উদ্দিন তাহেরী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে প্রচার না করেই চলে যেতে হয় গিয়াস উদ্দিন আত তাহেরীকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুনারুঘাট উপজেলার দেওলগাও গ্রামে বিকালে নির্বাচনি প্রচারে যান গিয়াস উদ্দিন আত তাহেরি। সেখানে গাড়ি পৌঁছার পর পরই সাটিয়াজুড়ি ইউনিয়ন বিএনপির একদল নেতাকর্মী গাড়ি বহর আটকে দেয়।

তারা তাহেরীকে প্রচার না করে চলে যেতে বলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তাহেরী প্রচার না করেই চলে যেতে বাধ্য হন।

এ বিষয়ে গিয়াস উদ্দিন তাহেরী বলেন, “আমি একজন সংসদ সদস্য প্রার্থী। প্রার্থী হিসেবে আমার প্রচার চালানোর অধিকার আছে। ভোট দেওয়া না দেওয়া আপনাদের বিষয়। রাজনীতি করার অধিকার সবার রয়েছে। তাই বলে নির্বাচনি প্রচারে বাধা দিতে পারেন না।”

তিনি বলেন, “এলাকার একটা সম্মান আছে এই সম্মান আপনারা ধরে রাখবেন। মনে রাখবেন, প্রচারে বাধা দেওয়া মারাত্মক অপরাধ।”

এ বিষয়ে জানতে চাইলে চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ বলেন, “বিষয়টি আমরাও শুনেছি এবং ফেইসবুকে দেখেছি। নির্বাচনে কত কিছু হয়। এটা একটা ভুল বোঝাবুঝি। বিষয়টি সমাধান করা হয়েছে।”

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি সফিকুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের কেউ অবগত করেননি। আমরা খোঁজ-খবর নিয়ে দেখছি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ