বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

আলমডাঙ্গায় আল মাহমুদের জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনাসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) নিমগ্ন পাঠাগারে আল মাহমুদের জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ জুলাই ২০২৫ খ্রি. শুক্রবার বাদ আসর শহরের আনন্দধাম মহল্লায় অবস্থিত নিমগ্ন পাঠাগার কক্ষে কাজল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আল মাহমুদের কবিতা পাঠ করেন রাশেদ কিরণ, তামিম হোসেন, সোহেল রানা, আবু বকর সিদ্দিক, নাদিউজ্জামান রিজভী, ইসমাইল হোসেন, সালাউদ্দিন, তামজিদ হাসান আবির, তাওহিদুজ্জামান রাব্বি, তাওহিদ খান, আফনাব হোসেন নাহিয়ান, শারজিল হাসান এবং নূরে সিফাত তানিম। আল মাহমুদকে নিবেদিত ইমদাদুল হকের কবিতা পাঠ করেন ইলিয়াস আব্দুল্লাহ এবং স্বরচিত কবিতা পাঠ করেন রাশেদ কিরণ।

আল মাহমুদের সাহিত্য নিয়ে পর্যালোচনামূলক আলোচনা করেন ইমদাদুল হক, তামিম হোসেন, নাদিউজ্জামান রিজভী এবং আবু বকর সিদ্দিক।  অনুষ্ঠানের মুখ্য আলোচক ইমদাদুল হক বলেন, আল মাহমুদের সাহিত্য সমগ্র বাংলাদেশের সত্যিকারের দর্পণ। তাঁর সাহিত্যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি-কালচার যথাযথভাবে প্রতিফলিত হয়েছে।

এছাড়াও আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য 'ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’। এ প্রতিপাদ্যের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন ডালিম হোসেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ