বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

আরবি ম্যাগাজিন ‘আল-ইবদা’র ঈদ সংখ্যা বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বর্ণাঢ্য ঈদ সংখ্যা প্রকাশ করেছে আরবি ভাষা-সাহিত্যের ম্যাগাজিন 'আল-ইবদা'। দেশে প্রথমবারের মতো প্রকাশিত এই আরবি ঈদ সংখ্যাটি ইতোমধ্যে আরবি ভাষাশিক্ষার্থী ও সাহিত্যের পাঠকদের নজর কেড়েছে।

ব্যতিক্রমী আয়োজনের এই ঈদ সংখ্যায় স্থান পেয়েছে মনীষী-আলোচনা, সাক্ষাৎকার, প্রবন্ধ, গল্প, বুক-রিভিউ, স্মৃতিকথা ও নানা বিষয়ে মুক্তগদ্য। এছাড়াও রয়েছে খোলা জানালা, হৃদয় থেকে হৃদয়ে, সাহসই সোপান, সবুজ দিগন্ত ও সাহিত্যের আসর বিভাগে বিভিন্ন স্বাদের রচনা।

আল-ইবদার সম্পাদক শায়েখ মহিউদ্দীন ফারুকী বলেন, ‘ঈদকে সামনে রেখে আমাদের দেশে বাংলায় ঈদ সংখ্যা প্রকাশের সংস্কৃতি পুরোনো। সে তুলনায় আরবি ভাষা-সাহিত্যের পাঠকদের জন্য তেমন কোনো আয়োজন দেখা যায় না। তাই আমরা এই ব্যতিক্রমী ঈদ সংখ্যাটি প্রকাশের উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘একটি আদর্শ ঈদ সংখ্যার জন্য ন্যূনতম যেসব উপাদান প্রয়োজন, আমরা তার সবই এখানে রাখতে চেষ্টা করেছি এবং প্রচ্ছদ ও অঙ্গসজ্জাকে নান্দনিক এবং রচনাগুলোকে সুখপাঠ্য করার চেষ্টা করেছি। আশা করি, এটি আমাদের আরবি শিক্ষার্থী ও সাহিত্যের পাঠকদের খোরাক কিছুটা হলেও পূরণ করবে।’

উল্লেখ্য, ইতোমধ্যে আল-ইবদা ম্যাগাজিনের দশটি সংখ্যা প্রকাশিত হয়েছে এবং এক মলাটে দশটির সংকলনও বাজারে পাওয়া যাচ্ছে।

আল-ইবদার প্রকাশক বিশিষ্ট আরবি প্রকাশনা প্রতিষ্ঠান 'দারুল আরাবিয়্যাহ'। উন্নত ঝকঝকে কাগজে ছাপা ৮০ পৃষ্ঠার ঈদসংখ্যাটির মূল্য ধরা হয়েছে ৬০ টাকা। পাওয়া যাবে দারুল আরাবিয়্যাহসহ দেশের উল্লেখযোগ্য আরবি লাইব্রেরিগুলোতে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ