বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

ঢাবির টিএসসিতে চলছে প্রথমবারের মত শীতকালীন ইসলামী বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে শীতকালীন ইসলামী বইমেলা সিজন-১।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল ও ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাবের যৌথ আয়োজনে মেলাটি শুরু হয়। মেলা চলবে আগামী শনিবার (১১ জানুয়ারি) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকো রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

জানা যায়, মেলায় বিভিন্ন প্রকাশনীর সর্বমোট ২৩ টি স্টল নিয়ে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

উদ্বোধনের পর উপাচার্য বলেন, বই পড়া, জ্ঞানের উৎপাদন, জ্ঞানের বিতরণ এবং সমাজের সব স্তরে জ্ঞান ছড়িয়ে দেওয়াই বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ। একইভাবে আমাদের মহান স্রষ্টা পবিত্র কুরআনেও একই কথা বলেছেন। শুরুই হয়েছে ‘ইকরা’ বা পড় এর মাধ্যমে। সুতরাং বই পড়া এবং তার চর্চা জারি রাখা পরকালীন এবং ইহকালীন বিবেচনায়, যেকোনো প্রেক্ষাপটে একটি প্রধান কাজ।

এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলম, মেলার আহ্বায়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক জহিরুল ইসলাম, প্রক্টর সাইফুদ্দিন আহমদ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ