বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রক্ত নদীর কিনারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নাজমুল হুদা মজনু ||

এ কেমন সময় এলো

নিজেকেই বিশ্বাস করতে পারছি না।

যতই চোখ রাখি সামনের দিকে কেবলই প্রশ্নবোধক চিহ্ন

দাড়ি কমা হসন্ত সারি সারি

শুয়ে আছে ক্ষতবিক্ষত

শহীদ আবু সাঈদ আর মুগ্ধের মতো।

কে কারে শপথ পড়ায়

জাতি উদ্ধারে দলিল দস্তাবেজ হারিয়ে।

স্রোতবহা রক্ত নদীর কিনারে পসরা সাজিয়ে বসেছে

বুদ্ধি-বাণিজ্যের হাট!

চার দিকে চলমান বিবেকের বেচাকেনা

দেশী-বিদেশী দালাল ফড়িয়ার ঠোঁটে তির্যক হাসি

স্ফীত পকেট ভর্তি ডলারে;

উল্টাপাল্টা গান গায় উচ্ছ্বাসে উদ্দাম নৃত্য রেস্তোরাঁ ও বারে।

কোটি কোটি মানুষের প্রাণের আকুতি হৃদয়ের চাওয়া অঙ্কুরেই কি হবে শেষ?

এত প্রশ্নের জবাব দেবে কে–

মাদকাসক্ত যেন সোনার বাংলাদেশ!!

লেখক: সাহিত্যিক ও সাংবাদিক

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ