বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত সালামি'র সাহিত্য আড্ডা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুস সামাদ আজিজ : রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রের ছাদে অনুষ্ঠিত হলো  ঈদ সাময়িকী সালামির সাহিত্য আড্ডা। ৫ই জুন জুমাবারের এই আড্ডায় অংশগ্রহণ করেন বিভিন্ন মাদ্রাসা থেকে আগত একঝাঁক তরুণ স্বপ্নবাজ লেখক।

শুরুতেই হয় পরিচয় পর্ব। সময়ের সাথে পাল্লা দিয়ে জমে ওঠে তুমুল আড্ডা। প্রাণবন্ত এই সাহিত্য আড্ডায় সালামি সম্পাদক সাঈদ আবরার বলেন, ঈদের সময় শিশুদেরকে সালামি দেওয়ার একটা রেওয়াজ চালু আছে আমাদের সমাজে। সালামি হিসেবে বড়রা ছোটদের দিয়ে থাকেন টাকা। আমাদের স্বপ্ন ছিল টাকার বদলে এমন কিছু তুলে দেব শিশুদের হাতে, যাতে করে তাদের মুখে তৃপ্তির হাসি ফোটার পাশাপাশি মননেরও উন্নয়ন হয়। সেই চিন্তা থেকেই ঈদ সাময়িকী সালামি সম্পাদনা ও প্রকাশ করা। কেননা, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা সালামি পড়ে শিখে, সালামিতে লিখে নিজের সুপ্ত প্রতিভা বিকশিত করবে।

 

এ সময় আড্ডাকে প্রাণিত করেন তরুণ গল্পকার সাজ্জাদুর রহমান। বর্তমান শিশুসাহিত্যের টুকিটাকি নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন। এছাড়াও অংশ নেন সালামির সহ-সম্পাদক আতাউল্লাহ আল আবেদীন, সহযোগী সম্পাদক আব্দুস সামাদ আজিজ, গদ্যকার মাহমুদুল হাসান সুনান, সাইফুদ্দীন খালেদ, গুলবার ফাহিম, রাইসুল হক, আহমাদ বাবর, আব্দুল্লাহ মুহাম্মদ উসমান, ওমর ফারুক প্রমুখ।

অতিথি আলোচক কবি আহমেদ ইউসুফ বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের ছাদে মাদ্রাসা ছাত্রদের এই সাহিত্য আড্ডায় অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। বাংলা সাহিত্যচর্চায় মাদ্রাসা ছাত্ররা দিন দিন এগিয়ে যাচ্ছে। মানসম্মত পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করায় তাঁদের সাফল্য ঈর্ষনীয়। 

চা-নাস্তা খাওয়া শেষে দোয়ার মাধ্যমে আড্ডা শেষ হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ