বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


বরিশাল বিভাগের ২১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য খেলাফত মজলিসের বরিশাল বিভাগের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। 

সংগঠনের নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। 

সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক সিরাজুল হক। বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন মুহাম্মদ মুনতাসির আলী।