শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

আওয়ার ইসলামের উদ্যোগে সিরাতুন্নবী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, লক্ষাধিক টাকার পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রবিউল আউয়াল মাসকে সামনে রেখে ‘সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা–২০২৫’ আয়োজন করেছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

আয়োজক সূত্র জানায়, প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। কওমি ও আলিয়া মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষও অংশ নিতে পারবেন। 

প্রতিযোগিতায় দুই পৃষ্ঠার প্রশ্নপত্র থাকবে। অন্তত ৩০টি প্রশ্নের সঠিক উত্তরদাতা পুরস্কারের জন্য যোগ্য বিবেচিত হবেন। অংশগ্রহণের জন্য ২০ টাকা মূল্যের ফরম পূরণ করতে হবে এবং ফরমটি উত্তরপত্রসহ ডাকযোগে পাঠাতে হবে— ঠিকানা: ৪র্থ তলা, ৫/১, চৌধুরীপাড়া (হাজীপাড়া), ডি.আই.টি. রোড, রামপুরা, ঢাকা-১২১৯।

পুরস্কারের মধ্যে রয়েছে— প্রথম স্থান অধিকারীর জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বই, দ্বিতীয় স্থান অধিকারীর জন্য ৩০ হাজার টাকা সমমূল্যের বই এবং তৃতীয় স্থান অধিকারীর জন্য ২০ হাজার টাকা সমমূল্যের বই। এছাড়া সাতজন প্রতিযোগী (প্রতিজনকে) ৫ হাজার টাকা সমমূল্যের বই প্রদানসহ মোট লক্ষাধিক টাকার পুরস্কার বিতরণ করা হবে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব জানান, মুসলমানদের অন্তরে নবীজির ভালোবাসা জাগ্রত করা ও সর্বসাধারণের মধ্যে সিরাতের জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। পাশাপাশি রবিউল আউয়াল মাসে সিরাত কুইজ, চিঠি প্রতিযোগিতা, প্রবন্ধ, বক্তৃতা ও ছোটদের জন্য বিশেষ আয়োজনও থাকছে।

প্রতিযোগিতায় সহযোগিতা করছে মাকতাবাতুল আশরাফ, মাদানী কুতুবখানা ও মাকতাবাতুল ইসলাম।

ফরম পেতে যোগাযোগ: 01909-862651
সার্বিক বিষয়ে যোগাযোগ: 01902-891996

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ