বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

চ্যাটজিপিটির স্বাস্থ্য পরামর্শে হাসপাতালে ৬০ বছরের বৃদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন চিকিৎসা সাময়িকী অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির ডায়েট চার্ট মেনে তিন মাস সোডিয়াম ব্রোমাইড গ্রহণের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক ৬০ বছর বয়সী ব্যক্তি।

প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি বিশ্বাস করেছিলেন, তার ডায়েটে ক্লোরাইডের বিকল্প হিসেবে সোডিয়াম ব্রোমাইড নিরাপদ। কিন্তু চ্যাটজিপিটি সম্ভাব্য ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সতর্ক করেনি। দীর্ঘদিন নিয়মিত সোডিয়াম ব্রোমাইড সেবনের ফলে তিনি বিষক্রিয়ায় আক্রান্ত হন।

অসুস্থ অবস্থায় তিনি জরুরি বিভাগে ভর্তি হন। লক্ষণগুলোর মধ্যে ছিল অস্বাভাবিক তৃষ্ণা থাকা সত্ত্বেও পানি না খাওয়ার ইচ্ছা, হ্যালুসিনেশন এবং মানসিক অস্থিরতা। চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখে ইন্ট্রাভেনাস ফ্লুইড ও অ্যান্টি-সাইকোটিক ওষুধ দেন।

স্বাভাবিক হওয়ার পর তিনি জানান, অতিরিক্ত লবণ গ্রহণ এড়াতে নিরাপদ বিকল্প হিসেবে চ্যাটজিপিটির পরামর্শে সোডিয়াম ব্রোমাইড খাওয়া শুরু করেছিলেন। অথচ উদ্বেগ ও অনিদ্রার চিকিৎসায় একসময় ব্যবহৃত হলেও, স্বাস্থ্য ঝুঁকির কারণে কয়েক দশক আগে এই উপাদান নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে এটি শুধু কিছু পশুর চিকিৎসা ও শিল্প পণ্যে ব্যবহৃত হয়।

তিন সপ্তাহ হাসপাতালে থাকার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। চিকিৎসকেরা কৃত্রিম বুদ্ধিমত্তার যেকোনো স্বাস্থ্য পরামর্শ গ্রহণের আগে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার আহ্বান জানিয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ