বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন উপলক্ষে কবিতা পাঠের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ মার্চ ২০২৪ খ্রি. বৃহস্পতিবার দুপুর দুইটায় আলমডাঙ্গা বণিক সমিতি ভবনের চতুর্থ তলায় নিমগ্ন পাঠাগার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা পর্বে বিভিন্ন আঙ্গিকে কবিতার উপর আলোকপাত করেন ডা. শাফায়েতুল ইসলাম হিরো, মাওলানা ইমদাদুল হক ও মাওলানা হোসাইন আহমাদ।

আসরে স্বরচিত কবিতা পাঠ করেন শেখ শাফায়েত, বদিউজ্জামান বাদল, আল মাহমুদ প্রান্ত, আল আমিন ইসলাম সাগর, হোসাইন আহমাদ, আবু সোয়াইব শিমুল ও নাদিউজ্জামান রিজভী। বাঙালি খ্যাতিমান কবিদের কবিতা পাঠ করেন সোহেল রানা, ইমদাদুল হক, শারজিল হাসান, বেলায়েত হোসেন বিপু। ইংরেজি কবিতা পাঠ করেন সাব্বির আহমেদ ও নাদিউজ্জামান খান এবং আরবি কবিতা পাঠ করেন হোসাইন আহমাদ।

বিশ্ব কবিতা দিবস উপলক্ষে নিমগ্ন পাঠাগার আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ নিজ অভিমত ব্যক্ত করেন আফনাব আহমেদ নাহিয়ান,  আবু সাঈদ ও ইসমাঈল হোসেন শিপন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চ তারিখটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিলো, দিবসটি বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ