বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

ওজন কমাতে খালি পেটে খেতে পারেন যেসব খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ওজন একবার বেড়ে গেলে তা কমানো বেশ ঝক্কির কাজ। এইওমন কমাতে কতজনই না কত কিছু করেন। কেউ হয়তো কঠোর ডায়েট করেন আবার কেউ কেউ জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কসরত চালান। তবে ওজন কমাতে খালিপেটে অনেকেই অনেক কিছু খেয়ে থাকেন। যেহেতু খালিপেট, তাই সতর্ক হয়ে খাওয়াদাওয়া করতে হবে। কিছু আবার খালিপেটে খেলে মুশকিল হতে পারে। আবার কিছু খাবার দিনের প্রথমে খেলে শরীরের বিপাকহার বেশি ভাল কাজ করে।

মধু

গরম পানিতে লেবুর রস আর মধু খাওয়ার উপকারিতা আমরা অনেকেই জানি। যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তারা বিশেষ করে এই পানীয় খালি পেটে খেতে পারেন। রোজ নিয়ম করে এই পানীয় খেলে শরীরের বিপাকহার বাড়বে এবং দ্রুত ওজন কমতে সাহায্য করবে।


পেঁপে

কাঁচা পেঁপে রস করে খাওয়ার যেমন গুণ রয়েছে, তেমনই পাকা পেঁপে খাওয়ারও অনেক সুফল রয়েছে। ঘুম থেকে উঠে যদি খালি পেটে পেঁপে খেতে পারেন, তা হলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করবে। পেঁপের ক্যালোরি অনেকটাই কম। তাই যারা ওজন কমাতে চান, এ দিকে কোনও মিষ্টি ফল খাওয়ার লোভ সামলাতে পারেন না, তারা পেঁপে খান। এতে খাবার হজম হবে তাড়াতাড়ি।

কাঠবাদাম

অনেক বাদাম, ড্রাই ফ্রুট শুকনো খাওয়ার চেয়ে পানিতে ভিজিয়ে রেখে খেলে তার পুষ্টিগুণ অনেক বেড়ে যায়। তার মধ্যে অন্যতম উদাহরণ হল কাঠবাদাম। খিদে মেটাতে কাঠাবাদামের জুড়ি মেলা ভার। প্রত্যেক দিন সকালে আপনি যদি সারা রাত ভেজানো কাঠবাদাম খালিপেটে খান, তা হলে হৃদরোগ, ডায়াবেটিসের মতো অনেক সমস্যা দূরে থাকবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ